Header Ads

ভবিষ্যতের জন্য যে পাঁচ স্কিল Skill জানা প্রয়োজন

আগামী এক দুই বছরের মধ্যে ইনকাম করতে হবে তাদের জন্য এই পোস্টটি না। আমি তাদেরকে আহবান করবো যারা পাঁচ থেকে দশ বছরের টার্গেট নিয়ে স্কিল তৈরিতে সময় দিতে পারবেন। কোনো মানুষ একার পক্ষে অনেকগুলো বিষয়ে  Skill তৈরি করা সম্ভব না। একটা বিষয় নির্ধারণ করে ওই বিষয়ে স্কিল অজর্ন করে এক্সপার্ট হতে হবে। যে কাজে আপনার আগ্রহ আছে, ধৈর্য্য ধরে শিখতে পারবেন সেই বিষয়ের উপরে আপনাকে Skill ডেভেলপ করে ওই বিষয়ে  এক্সপার্ট হতে হবে। মোটামুটি বা মাঝারি এর কোনটাই নয়। একথায় যাই শিখবেন একটা বিষয় নিধার্রণ করে সময় দিয়ে শিখুন। 

চলুন জেনে নেওয়া যাক আগামী পাঁচ বা দশ বছরের জন্য সেরা পাঁচ Skill:  


আমার তালিকার শীর্ষে রেখেছি ব্লকচেইন প্রোগ্রামিং:
 

আমি মনে করি আগামী দশ বছরের মধ্যে ব্লক চেইন বিশ্বে বিপ্লব ঘটাবে! তখন এই সেক্টরে কোটি কোটি ব্লকচেইন স্কিল সম্পন্ন এক্সপার্ট প্রয়োজন হবে। এখনই বিভিন্ন জব পোস্ট দেখতে পাচ্ছি যেখানে পাগলের মত ব্লকচেইন ডেভলপার খুঁজছেন। কিন্তু যতদুর জানা গেছে, এই খাতে এখন পর্যন্ত কোন একাডেমিক প্রতিষ্ঠান সেভাবে গড়ে উঠেনি। বা প্রতিষ্ঠিত ডিগ্রীও নাই। তাই আপনি যদি ছাত্র হন আপনার বয়স যদি বিশ উর্ধ্ব হন তাহলে এখনই সময় এই বিষয়ে ধিরে ধিরে নিজের স্কিল তৈরি করা। ব্লক চেইন কি কেন এসব নিয়ে পরবর্তী পোস্টে বিস্তারিত লিখবো আশা করছি। 

 

তালিকার দুই নম্বর Skill এ  রেখেছি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট: 

আমার কাছে মনে হয়েছে এই সেক্টরে নিজেকে একজন এক্সপার্ট হিসেবে গড়ে তোলা সম্ভব। দিন যত যাচ্ছে ততই নিত্য নতুন ব্যবসা বাণিজ্য প্রসার ঘটছে। তাই আগামী বছরগুলোতে এই খাতে জনবল আরো বেশি প্রয়োজন হবে। এক্ষেত্রে আমার পরামর্শ Shopify, Amazon ই কমার্স সাইট ডেভেলপমেন্টে নিজের স্কিল তৈরি করুন। 


তালিকার তিন নাম্বার স্কিলে রেখেছি ভিডিও এডিটিং:

  

এটা বলতে পারি যে আগামীতে ভিডিও এডিটিং এর Skill সম্পন্ন দক্ষ জনশক্তির চাহিদা বাড়তে থাকবে।   ভালো ভিডিও এডিট করতে পারে এমন একজন গ্রাফিক ডিজাইনার থেকে অনেক ভালোভাবে  ক্যারিয়ার দাঁড় করাতে পারবে। বিশ্বব্যাপি বিভিন্ন প্রতিষ্ঠান ভিডিওর দিকে ঝুকছে।  আমরা অলরেডি দেখছি ভিডিও ইমেজ থেকে 22 গুণ বেশি রেসপন্স পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলেন বা ইউটিউব প্লাটফর্মে বলেন। আমার মতে ইন্ডিভিজুয়াল বড় বড় কোম্পানি আছে তারা এই প্লাটফর্মে যখনই আসবে তখন থেকে ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট মানুষের চাহিদা বাড়তে থাকবে।  তাই নিজেকে মেলে ধরতে এটাকে রাখতে পারেন। 


চার নাম্বার Skill সাইবার সিকিউরিটি:

আমরা মোটামুটি সবাই জানি সাইবার সিকিউরিটি পোটেনশিয়াল বিষয়টি।  কারণ ভবিষ্যতে সবকিছু আরো ডিজিটালাইজড হবে। 10 বছর আগে আমরা কোথায় ছিলাম। আর এখন আমরা কোথায় এসেছি। ভাবতে পারেন সবকিছু অনেক বেশি ডিজিটাল হচ্ছে। তাই এই খাতে অনেক স্কিল সম্পন্ন লোকের চাহিদা বাড়তেই থাকবে।  

 

আমার তালিকার পাঁচ নাম্বার স্কিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট: 

যাদের আগামি ছয় মাসের মধ্যে ইনকাম করতে হবে তাদের জন্য এই Skill টি হতে পারে সহায়ক। কেন বললাম? দেখুন, জাভাস্ক্রিপ্ট শিখতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। মোটামুটি ছয় মাস মনোযোগ সহকারে শিখলে এখানে এক্সপার্ট হওয়া সম্ভব।  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট ডিমান্ড এখনোও রয়েছে ভবিষ্যতে কমবে না বরং আরো বাড়বে।  তাই এই সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে জাভাস্ক্রিপ্ট শিখে নেন। ইউটিউব ফেসবুকে এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে  সেখান থেকে শিখতে পারেন। 

 

আমার মতামত: 

এই পাঁচ স্কিলই যে জানা বা দক্ষতা অজর্নের একমাত্র পথ এটা ভাবাটা ঠিক হবে না। এর বাইরেও আরো অনেক বিষয় আছে। আমি এখানে শুধুমাত্র দীর্ঘ মেয়াদের স্কিল নিয়ে কথা বলেছি। আগামী দশ বছরের মধ্যে বিশ্বব্যাপি যে পরিবর্তন আসছে সেখানে যেন নিজেকে হারিয়ে না ফেলি। তাই এখন যারা ছাত্র লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন তাদেরকে বলবো সময় নষ্ট না করে এই বিষয়গুলোতে মনোযোগ দিন। চাহিদা সম্পন্ন এই বিষয়েগুলো নিয়ে কাজ শুরু করেন তাহলে দেখবেন আগামী পাঁচ দশ বছরের মধ্যে আপনিও হয়ে উঠবে একজন দামি এক্সপার্ট। 


ধন্যবাদ


এই বিষয়ে নিয়ে পক্ষে-বিপক্ষে আপনার কমেন্ট করুন।


যদি প্রয়োজন মনে করেন তাহলে গ্রাফিক্স ডিজাইনের ওযেব সাইটটি ঘুরে আসতে পারেন। লিঙ্ক: https://4tgraphic.com/

Contect :     880 1537033717

                     880 1712000761

Business email: admin@4tgraphic.com

                           order@4tgraphic.com


Address : 27 Zia Road, Shonirakhra

                  Dhaka 1236, Bangladesh

No comments

Powered by Blogger.